মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ফাঁসিদাহ্ বাজার সংলগ্ন আবুল কাশেম-ছালেমা বেগম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসাটি গত ২০২২ ইং সালে মরহুম আবুল কাশেমের পুত্র মোঃ মিজানুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থাপিত হয়, বেশ সুনামের সাথে মাদ্রাসার শিক্ষা পরিচালিত হচ্ছে, কিন্তু মাদ্রাসার আর্থিক সংকট থাকায় মাদ্রাসার সকল কার্যক্রম ফাঁসিদাহ্ বাজার জামে মসজিদে পরিচালিত হয়ে আসতেছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা মোঃ মিজানুর রহমান ও মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ খন্দকার দীর্ঘদিন যাবত এলাকা বাসীর সহযোগিতা নিয়ে অনেক পরিশ্রম করে মাদ্রাসা চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজ ২২ ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ বুধবার মাদ্রাসার ঘর নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, ইতোমধ্যে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ডি এস বি ইট ভাটার স্বাধিকার আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন অত্র মাদ্রাসাটিতে ২ হাজার ইট দান করেন এবং এলাকা বাসীর সহযোগিতায় বাঁশ, কাঠ ও টিন ক্রয় করা হয়।
মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০১ নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলহাজ্ব মোঃ গোলাম রহমান, আলহাজ্ব মোঃ মোজাফফর রহমান, মাওলানা আকরাম হোসেন, আলহাজ্ব মাওলানা মোঃ আজিজার রহমান, মাওলানা মোঃ আব্দুল হাকিম, মোঃ শফিউল আলম,মোঃ আব্দুল লতিফ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তর উদ্বোধনের পরে দোয়া ও মোনাজাতের মধ্যে মাদ্রাসার ঘর নির্মাণের কাজ শুরু করা হয়।
