রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরের ছাতড়া এন.এ. কেজি এন্ড হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন। এরপর প্রভাতফেরী রালী নিয়ে ছাতড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গেণে এসে শেষ হয়। রালী শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ ও সহকারী শিক্ষকবৃন্দ।
দিবসটি উপলক্ষ্যে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ নাজমুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোহরাব হোসেন এবং বিশেষ অতিথিবৃন্দ।
এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
