সিথিমা আনোয়ার, ঢাকা জেলা প্রতিনিধি।
একুশে ফেব্রুয়ারি (মঙ্গলবার) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন মিরপুর কলেজের পক্ষ থেকে প্রদান করা হয়।শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ জনাব এইচ.এম মাহবুবুর রহমান আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক- শিক্ষিকা এবং ছাএ-ছাএীরা।শহীদের শ্রদ্ধায় পুস্পাঞ্জলী দেয়া হয় এবং মিরপুর দুই (২)নাম্বার থেকে দীর্ঘ পথ রেয়ালি দেয়া হয়।কলেজ সাজানো গুছানোর কাজে যুক্ত ছিলো উক্ত প্রতিষ্ঠানের রেভার্স স্কাউট গ্রুপ।ঐতিহ্য, শহীদের মর্যাদা, শহীদের ত্যাগ ইত্যাদি বিষয়ে বক্তৃতা প্রদান করা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করা হয় মহান এই দিনটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
