ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরের উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গণগ্রন্থগারে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা,উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী,সহ- কারি লাইব্রেয়ান মাহমুদা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন।
