মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা,উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি মন্ত্রী মর্যাদায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বরিশাল জেলা আওয়ামী লীগের সির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর পক্ষে নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শিক্ষক কমন্ডলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
