তুহিনুর রহমান তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার স্টার ফিউচার ক্যাডেট স্কুলে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্টার ফিউচার ক্যাডেট স্কুলে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, আজ সকাল ১০ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের মাঠ হইতে কাজীগঞ্জ বাজার পর্যন্ত রেলি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ শিকদার, সহ শিক্ষক আকমল হোসাইন, সহকারী শিক্ষক SVTV স্টাফ রির্পোটার সিজিল আহমেদ, সহকারী প্রধান শিক্ষিকা মোছা রত্না বেগম, সহকারী শিক্ষিকা মোছা:- সুলতানা
বেগম, সহকারী শিক্ষিকা মোছা:- তখমিনা বেগম, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ শিকদার তিনি বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা।
জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।। দিনটি ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশন বসে। ইউনেসকোর সে সভায় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ফলে পৃথিবীর সব ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি পায়।
