ঢাকাTuesday , 21 February 2023
  • অন্যান্য

জয়পুরহাট ক্ষেতলাল উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠান ।

Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ (ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটের সময় ক্ষেতলাল উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার আলোচ্য বিষয় “বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন” উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।

উপজেলা পরিষদের সিএ এস.এম শওকত এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ( ওসি) রাজিবুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নরুন নাহার গুন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, কৃষি অফিসার জাহিদুর রহমানসহ উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভা শেষে, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ক্ষেতলাল সংগীতালয়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যবস্থা করা হয়।

সবশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।