ঢাকাSaturday , 28 May 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

Link Copied!

জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে চলছে কঠোর অভিযান, হচ্ছে জেল জরিমানা। শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিজানে বকশীগঞ্জ উপজেলার ৭ টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি এফ রহমান হাসপাতাল, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়ানস্টিক সেন্টার ও আল মদিনা হাসপাতাল এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একই সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফরিদ মিয়া নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বকশিগঞ্জ প্রাইভেট মেডিকেল গুলোতে অনিয়ম-দূর্নীতি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযানে উপজেলা ইউএনও মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন বকশিগঞ্জ উপজেলার জনসাধারণ। বকশিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানান এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।