জি এম বাহার বিশেষ প্রতিনিধি ঢাকা –
রাজধানী ঢাকা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় হাতিদিয়ে প্রতারণা করছে একটি চক্র। সর জমিনে দেখা যায়, একটি হাতিকে নিয়ে তার মাউথ ( অর্থাৎ যে হাতে কে ভরণ পোষণ করে) পাড়া মহল্লার বিভিন্ন দোকানের সামনে নিয়ে গিয়ে তার ইশারামতো সালাম বিনিময় করিয়ে হাতির লম্বা সুড়টি দোকানদারের দিকে বাড়িয়ে দেয় টাকার জন্য।। টাকার পরিমাণ যদি দশ টাকার কম হয় তাহলে হাতি সে টাকা গ্রহণ করে না। মাউতের ইশারায় হাতি সেই দোকানের সামনে বসে অনেক গর্জন করে, এর মূল উদ্দেশ্য হলো দোকানদারকে ভয় পাওয়ানো। এমনও দেখা যায় যদি কোন দোকানদার টাকা দিতে অপরগত প্রকাশ করে তাহলে তার দোকানের মালামাল হাতিদিয়ে ক্ষতি করা হয়। হাতির ভয়ে অনেক দোকানদারই সাথেসাথে টাকা দিয়ে দেয়। একটি হাতি যদি প্রতিদিন ১০০০ দোকানেও ঘোরে দশ টাকা করে আদায় করলে প্রতিদিন তার দশ হাজার টাকা উপার্জন হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান এই হাতের পিছনে রয়েছে অনেক বড় মিয়াদের হাত।এটা এক ধরনের প্রতারণা ব্যবসা, যা দিয়ে একটি চক্র মাসে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাই সাধারন জনগন মনে করে বনের এই পশুকে দিয়ে যেন এ ধরনের প্রতারণামূলক ব্যবসা না করানো হয়
