ঢাকাMonday , 20 February 2023
  • অন্যান্য

মূর্তি চুরির ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

মূর্তি চুরির ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ২০ ফেব্রুয়ারি, ২৩ ইং সোমবার সকালে দেবহাটা থানা পুলিশ পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মানিক মোল্যার পুত্র আলাউদ্দীন মোল্যা, কওসার আলী গাজীর পুত্র মনিরুল গাজী, মৃত রউফ সরদারের পুত্র পলাশ সরদার, উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের ইনতাজ আলী গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী ও ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের পুত্র শামীম হোসেন। এছাড়া অপর এক অভিযানে ২০ পিচ ইয়াবাসহ উওর সখিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুমন নামে আরো এক আসামীকে গ্রেফতার করে পুলিশ।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, শনিবার গভীর রাতে চোরচক্র প্রথমে ওই সিএন্ডএফ ব্যবসায়ী ইবাদুলের বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু চোরচক্রের সদস্যরা সেখানে কোন মূল্যবান জিনিসপত্র না পাওয়ায় পার্শ্ববর্তী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দুষ্পপ্রাপ্য মুর্তি, সোনা ও রুপার গহনাসহ দানবাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় রাধা গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রী বাদি হয়ে রবিবার থানায় একটি চুরির মামলা (৭নং) দায়ের করেন। মামলায় পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তবে মূর্তি বা কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর চক্রের সদস্যরা মন্দিরের দুটি ফটকের গেটের তালা ভেঙে ব্রিটিশ শাসনামলে স্থাপিত রাধা, কৃষ্ণ ও গোপালের চারটি দুষ্প্রাপ্য পিতলের মূর্তি, প্রতিমার দেহে পরিহিত সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনা, রৌপ্যালঙ্কার ও দান বাক্সের নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।