,এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
নলতা ঘোড়াপোতা হইতে মাঘুরালী ভায়া শীতলপুর পাকা রাস্তাটির মাঝে পুরানো কালভাট নষ্ট হয়ে যাওয়ার কারনে নলতা,মাঘুরালী,শীতল্পুর,সেহারা,খানজিয়া,নাংলা নওয়াপাড়া,সহ প্রায় বিশ পচিশ টি গ্রামের লোক সহ সাধারন পথচারীদের দূর্ভোগ চরমে ওঠে। এই গর্ত জায়গাটা পার হয়ে চলতে সাধারন মানুষের নাভিশ্বাস উঠতো।কোমলপতি শিশু, নিত্য বাজার করা লোকজন আর মহিলাদের পারাপার হতে সীমাহীন সমস্যা ভোগ করতে হয়েছে।এই জায়গাটা এলাকাবাসীর কাছে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দেখা দিয়েছিল।এলাকায় বহু সমাজ সেবক,জনপ্রতিনিধি থাকতেও কেউ উদ্যোগ নেননি। জনদূর্ভোগ লাঘব করতে অবশেষে অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপি স্যার এই সমস্যা সমাধানে সরকারি বাজেটের জন্য সময় ক্ষেপন না করে, কবে বাজেট পাস হবে সেই অপেক্ষা না করে কালভার্ট নির্মানের ব্যাবস্থা করেছেন।বর্তমানে কাজ চলমান।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, কাজটি দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে কি না তা তদারকি করতে স্যারের পক্ষ থেকে সেখানে অবস্থান করছেন সাতক্ষীরার মা মাটি ও মানুষের প্রিয় অভিভাবক,সাতক্ষীরা উন্নয়নের রুপকার,সাতক্ষীরা বাসীর গর্ব,বাংলাদেশ আওয়ামী লীগের সন্মানিত উপদেষ্টা অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক স্যারের প্রতিনিধি,বিশিষ্ট সমাজ সেবক মো: আবু খালেক।
