ঢাকাMonday , 20 February 2023
  • অন্যান্য

অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম, পুলিশ সুপার, সাতক্ষীরা ও সভাপতি,ম্যানেজিং কমিটি,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়।

এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণ, বেলুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণ করেন।তারপর পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়কে দৃষ্টিনন্দন মার্চ পাস্টের মাধ্যমে সালামি প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন,খেলাধুলা শিক্ষার একটি অংশ।খেলাধুলা সহ সুস্থ সংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে।খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে।ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।
তিনি আরও বলেন,এক সময় মানুষ তিন বেলা ঠিকমতো খেতে পারত না,পেটের তাগিতে অভিভাবকেরা সন্তানদের স্কুলে ভর্তি করতে চাইতো না,বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন, রাস্তাঘাট,বিদ্যুৎ,বই-খাতা সহ নারী পুরুষের চাকুরি বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং উপবৃত্তি প্রদান করেছেন।ফলে ছেলেমেয়েরা স্কুলমুখি হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলায় সুযোগ পেয়ে মাঠে আসছে। বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হয়েছে।তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সকলেই লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।খেলাধুলায় বিজয়ী হওয়া বড় কথা নয়। খেলাধুলায় অংশগ্রহণ করাই বড় কথা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),জনাব রাশিদ হাসান খান, প্রধান শিক্ষক, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ,প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।