ঢাকাMonday , 20 February 2023
  • অন্যান্য

উলিপুরে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এর প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন (সংসদ সদস্য) আজ ২০ ফেব্রুয়ারী সোমবার উপজেলা বনিক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন। উল্লেখ থাকে যে, গত ১৭/০২/২০২৩ ইং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এর গেজেট বালিতের দাবি করেন।

তার প্রেক্ষিতে অধ্যাপক এম এ মতিন সংবাদ সম্মেলন করেন এবং তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বিএনপির আস্থাভাজন ব্যক্তি। গত ১১/০২/২০২৩ তারিখে তার নিজ ইউনিয়ন ধরণীবাড়ীতে তার আশ্রয়-প্রশ্রয়ে সর্ববৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তার ১৭/০২/২০২৩ ইং তারিখের সাংবাদিক সম্মেলন আয়োজন এবং উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেছেন কুড়িগ্রামের বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক রুবেল। উপস্থিত ৩০-৪০ জনের অধিকাংশ ছিল বিএনপির ভাড়াটে লোক।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন আরো বলেন, নির্বাচনের সময় যথাযথভাবে দায়িত্ব পালন না করলেও সরকারি দলের উপজেলা সেক্রেটারি, উপজেলা চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা তকমা ব্যবহার করে বিভিন্ন সুবিধা আদায় করে নিচ্ছেন- যার ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার অশালীন আচরণে কোন ইউএনও এই উপজেলায় পোস্টিং নিতে কিংবা থাকতে চান না।দলীয় এমপির বিরুদ্ধে প্রকাশ্যে তিনি ভিত্তিহীন,বানোয়াট, মনগড়া ও ষড়যন্ত্রমুলক নোংরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি ইতিমধ্যে ২ বার অনলাইনে, ১বার টিভি সাক্ষাৎকারে এবং সর্বশেষ ১৭/০২/২০২৩ তারিখে সাংবাদিক সম্মেলন করে সংসদ সদস্যের সুনাম ও ভাবমূর্তি নষ্ট এবং জনগনের কাছে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।

গত ১৭/০২/২০২৩ তারিখে কুড়িগ্রাম প্রেসক্লাবে তথাকথিত সাংবাদিক সম্মেলনে উত্থাপিত ষড়যন্ত্রমূলক বানোয়াট অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে ১৫ দিনের মধ্যে তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ উপস্থাপনের দাবি জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।