এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৯/০২/২০২৩ তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার পারুলিয়া এলাকা হইতে ২০(বিশ) পিচ ইয়াবাসহ আসামী ১। মোঃ সুমন(৩২) , পিতা-মোঃ আব্দুল জব্বার , সাং-উত্তর সখিপুর, থানা-দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। এবং ইং-২০/০২/২৩ তারিখ এসআই(নিঃ) হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০৭, তাং-১৯/০২/২০২৩, ধারা-৪৫৭/৩৮০ পিসি, মন্দির চুরি ঘটনার আসামী ২। মনিরুল গাজী(২৭), পিতা-কওসার আলী গাজী, ৩। মোঃ আলাউদ্দিন মোল্ল্যা(৬৬), পিতা-মৃত মানিক মোল্ল্যা, ৪। পলাশ সরদার(২৭), পিতা-মৃত রুউপ সরদার, সর্ব সাং-দক্ষিন পারুলিয়া, ৫। মোঃ হাবিবুল্লাহ গাজী(২৪), পিতা- ইনতাজ আলী গাজী, সাং-উত্তর পারুলিয়া(সেকেন্দ্রা), ৬। শামীম(২২), পিতা-শহিদুল ইসলাম, সাং-পারুলিয়া(ফুলবাড়ি), সর্বথানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাদেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-২০/০২/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
