ঢাকাMonday , 20 February 2023
  • অন্যান্য

যশারে শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে আহত মোস্তফা জন্য মানবিক সাহায্যের আবেদন।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শায় হাই ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীর্ঘ তিন মাস বিনাচিকিৎসায় বিছানায় ছটফট করছেন মোস্তফা (৩০) নামে এক যুবক। সে উপজেলার নাভারণ ডকের বাগান গ্রামের মুজিবর শেখের ছেলে।

বিদ্যুৎ লাইনে কাজ করার সময় অসাবধানতায় হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেলে তাকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম থেমে যায় তার।

প্রথম অবস্থাতে চিকিৎসা বাবদ আনুমানিক ২ লাখ টাকা খরচ হলেও তার সেরে উঠতে আরো ২ লাখ টাকা প্রয়োজন বলে জানান মোস্তফার পরিবার। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তশালী ও সকল শ্রেণিপেশার মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন মোস্তফার অসহায় মা বাবা।

মোস্তফার পিতা মুজিবর শেখ বলেন, আগামী সপ্তাহে ছেলেকে নিয়ে ঢাকায় যেতে হবে। এই মুহূর্তে ছেলের চিকিৎসার জন্য চাহিদা অনুযায়ী টাকা নাই। এখন সন্তানের উন্নত চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন।

সন্তানকে বাঁচাতে মোস্তফার মা সফুরা বেগম বলেন, ধার দেনা করে চিকিৎসা করাতে গিয়ে এখন অর্থাভাবে ছেলের চিকিৎসা থমকে গেছে। এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করা কোন ভাবে সম্ভব না। সমাজের বিত্তশালী ও সকল শ্রেণি পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

মোস্তফাকে বাঁচাতে সার্বিক যোগাযোগ ও অর্থ পাঠাতে ০১৯৮৩-৬৬০০৮০ (স্ত্রীর বিকাশ নাম্বার) এবং ০১৯১৫৩৬৯৯০১ (পিতা) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।