আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারী ২০২৩) দুপুরে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
একইসাথে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজের নানা সমস্যা ঐক্যবদ্ধভাবে তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে চাই। তারুণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী দেখতে চাই। সেই সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজকে লেখালেখির জগতে নিয়ে এসে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে কাজ করতে চাই।
সভাপতি দেলোয়ার হোসেন রনি বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে তাদের লেখালেখির প্রতিভাকে বিকশিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। পাশাপাশি আমাদের কলম সৈনিকদের নিয়ে পত্রিকায় লেখালেখির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবো।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
