মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবেদ আলী (৩০)। পেশায় তিনি একজন মোবাইল মেকানিক। অবহেলিত প্রতিটি গ্রামে কিছু না কিছু প্রতিভাবান মানুষ রয়েছে। তার মধ্যে আবেদ আলী একজন। স্থানীয় সূত্রে অনেকে জানিয়েছেন আবেদ আলী একজন মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু দেশের বাজারে সরকারি চাকরির মুল্য সোনার হরিণের মতো হওয়ায় তিনি প্রশিক্ষণ নিয়ে হয়েছেন একজন মোবাইল মেকানিক। মোবাইল মেরামতের কাজ করে যে অর্থ তিনি উপার্জন করেন তা বিলিয়ে দেন অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে।
২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলার দামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে, তারই ধারাবাহিকতায় সকল শহীদদের আত্মার শান্তির জন্য মোঃ আবেদ আলী “বাংলা আমার” নামক একটি কবিতা উৎসর্গ করছেন।
“বাংলা আমার”
মোঃ আবেদ আলী
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলার বুকে মিশে আছে
আমার চিরকাল।
বাংলা ভাষায় কথা বলি
বাংলায় গাই গান,
সবুজ শ্যামল বাংলা আমার
চির অম্লান।
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার ঠাঁই,
বাংলার বুকে মরে যেন
বাংলায় ঠাঁই পাই।
কবিতাটি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের জন্য উৎসর্গ করছেন। মোঃ আবেদ আলী দেশবাসীর কাছে দোয়া চান যেন তিনি অবহেলিত এবং অসহায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে সবসময় সহযোগিতা ও সেবা করতে পারেন।
