ঢাকাSunday , 19 February 2023
  • অন্যান্য

চট্টগ্রামে ছিন্নমূল মানুষের পাশে Accounting Lovers পরিবার। প্ল্যাটফর্মটির উদ্দেশ্য স্টুডেন্ট বয়স থেকেই তাদের উৎসাহিত করা।

Link Copied!

 

আহাদ তালুকদার স্টাফ রিপোর্টার

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—কথাগুলোকে বাস্তবে রূপ দিচ্ছে Accounting Lovers টিম পরিবার।

হাসিমাখা মুখ নিয়ে তারা খাবার তুলে দেন অসহায় সুবিধাবঞ্চিত, ক্লান্ত মানুষের হাতে। খাবার হাতে পেয়ে তৃপ্তির হাসি দেখা যায় মানুষগুলোর মুখে। কিছুদিন পরপরই একেকটি জেলায় এমন করেই সুবিধাবঞ্চিত পথচারী, রিকশাচালক, ইজিবাইক চালক, এতিম, নারী-শিশু, অসহায়দের হাতে তুলে দিচ্ছে ‘অনলাইন জনপ্রিয় Accounting Lovers একটি প্ল্যাটফর্ম। বর্তমানে অনলাইন জগতে কমার্সের জন্য এই প্লাটফর্মটি সকলের কাছে সুপরিচিত অনেক স্টুডেন্টদের আস্থা বিশ্বাস ভরসা ও শেষ ভরসা এর প্রতিক এই প্লাটফরমটি।

 

Accounting Lovers এর কর্ণধার জাহিদ হাসান জানান জানান প্রতিটি জেলায় এরকম একটি টিম এডমিন এর নেতৃত্বে ০৮ থেকে ১০ জন মিলে এতিমদের ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। চট্টগ্রামের Admin ছিলেন মো: মেহেদি হাসান। এবং সকল প্রকার খরচ এই প্লাটফরমটি বহন করে।
দেশের 64 জেলায় এরকম টিম মেম্বার দিয়ে প্রতিটি জেলায় কাজ করা হবে।
কয়েকদিনের মধ্যেই ৫-৬ টি জেলায় কাজ অলরেডি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ৬৪ জেলার মিশন সম্পন্ন করবে এ প্লাটফর্মটি। কর্ণধার জাহিদ হাসান সহ এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতায় সিদ্দিকী মহাসিন পাটয়ারী।

এই Accounting Lovers প্ল্যাটফর্মটির
উদ্দেশ্য স্টুডেন্ট বয়স থেকেই তাদের উৎসাহিত করা মানুষের পাশে থাকার জন্য। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।

চট্টগ্রাম থেকে প্রথম শুরু হয় এর কার্যক্রম (০৪ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম ভার্সিটি সংলগ্ন শাহ-মুনিরীয়া মূঈনীয়া এতিম খানা সহ বিভিন্ন রাস্তাঘাটে অসহায়দের মাঝে খাবার বিতরণ করে দিচ্ছেন এই প্ল্যাটফর্মটি।

এই কার্যক্রম অব্যাহত রাখায় Accounting Lovers স্লোগান হলো হলো– তোমরা পরিশ্রমে বিশ্বাসী।

বর্তমানে এই প্লাটফর্মে ৩৩ হাজার লাইক ও ৫১ হাজার ফলোয়ার রয়েছে ফেসবুক প্রাইভেট গ্রুপে ও স্টুডেন্ট রয়েছে ৫ থেকে ৬ হাজারের মতো।

জাহিদ হাসান তিনি আরও বলেন, এছাড়া ভবিষ্যত আমাদের প্ল্যাটফর্ম যত বড় হবে যদি আমরা সেই রকম মানবিক মানুষদের সাহায্য সহযোগিতা পাই, তা হলে কিছু দরিদ্র ও প্রতিবন্ধি মানুষ যারা কাজ করে খেতে চায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।