এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে কলারোয়া বলফিল্ড মাঠে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।
মাদক,জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে দেশ। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি শৃঙ্খলা। সমাজে শান্তি শৃঙ্খলা থাকলে উন্নত হবে দেশ। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়তে, সোনার মানুষ গড়তে হবে। কিন্তু মাদক ও সন্ত্রাসবাদের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন ঘটাতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ বিষয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং-এর মাধ্যমেও জনগণ এবং শিক্ষার্থীদের সচেতন করতে আমরা বিভিন্ন সভা সমাবেশ করছি।এছাড়াও তিনি মাদকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব এড.মুস্তফা লুৎফুল্লাহ, মাননীয় সংসদ সদস্য,সাতক্ষীরা -১,জনাব মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব রুলী বিশ্বাস,নির্বাহী অফিসার, কলারোয়া উপজেলা, জনাব নাসির উদ্দিন মৃধা, অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ গোলাম মোস্তফা, কমান্ডার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাতক্ষীরা।
