ঢাকাSunday , 19 February 2023
  • অন্যান্য

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি -বার্ষিক নির্বাচনে সভাপতি মামুন সাধারণ সম্পাদক নাদিম।

Link Copied!

 

রহিম আলী,
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি প্রভাষক মামুন উর রশিদ সভাপতি ও বিজয় টিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ নাদিম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক এম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ তসলিম উদ্দিনের নির্বাচন পরিচালনায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এম রফিকুল ইসলাম , সহ- সাধারণ সম্পাদক এইচ এম সারওয়ার রফিক, কোষাধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন , দপ্তর প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি শ্রী প্রফুল্ল কুমার রবিদাস,নির্বাহী সদস্য মোঃ তৌহিদুল আলম টিয়া ও মোঃ জিয়াউল হক। উল্লেখ্য ১৩ জন ভোটারের কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উক্ত পদগুলোতে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।