ঢাকাSaturday , 18 February 2023
  • অন্যান্য

যশোরে শার্শায় বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক।

Link Copied!

 

মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরের শার্শায় ৩ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কন্যাদহ ধাঁবাড়ি তালতলার মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার রামপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ বাদশার ছেলে আব্দুল আলিম লতা (২৮) ও মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে রেজাউল করিম (২৭)।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম আকিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তাদের শরীর তল্লাশী করে তিন বোতল বিদেশি মদ পাওয়া যায়। আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।