শফিকুল ইসলাম শামীম
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন এর দক্ষিণ নাথারকান্দি সমতার বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ১৭ ফেব্রুয়ারী ১ দিন ব্যাপি ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা কারী আব্দুর রহিম।
(খতিব রুপালী চান্দু মার্কেট জামে মসজিদ) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এছাড়া মাহফিলে আরো অন্যান্য ওলামায়ে- কেরামগন উপস্থিত থেকে মাহফিলের ওয়াজ নসিহত করেন। ব্লাজিং স্টার সামাজিক সংগঠন এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এলাকার ধর্মপ্রাণ মুসলমাদের মাঝে বার্ষিক মাহফিল উপহার দেওয়ায় মুসল্লীদের পক্ষ থেকে যুবসমাজকে আন্তরিক ধন্যবাদ জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
