গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের প্রোগ্রাম প্রিন্ট ও মিডিয়ার নিউজ কভারেজ দেয়ায় ১৬ ফেব্রুয়ারী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিক আহাদ তালুকদার ও সৈয়দ সাকিবুল্লাহ বিল্লাল কে সম্মাননা প্রদান।
জানা গিয়েছে আহাদ তালুকদার জাতীয় দৈনিক বাংলাদেশ সময়, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন এর আগৈলঝাড়া প্রতিনিধি, সাকিবুল্লাহ বিল্লাল জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি,,গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌরসভা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আল-আমিন হাওলাদার।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এইচ এম মানিক হাসান।
টরকি বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, শ্যামল কৃষ্ণ জয়ধর সহকারি প্রধান শিক্ষক ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়,
মোঃ দেলোয়ার হোসেন সিনিয়র শিক্ষক ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়, মনির সরদার, রাব্বি হাসান,
সহ আরো অন্যান্যরা।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আল আমিন হাওলাদার বলেন তোমরা যে সকল নিউজ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় কে নিয়ে করেছো তার সবগুলোই ভাল হয়েছে এবং ম্যানেজিং কমিটি ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল আগামী দীনের জন্য।
পরবর্তীতে আহাদ তালুকদার ও সৈয়দ সাকিবুল্লা বিল্লাল ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
