এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥
আশাশুনি উপজেলার গুনাকরকাটিতে ১০০ তম ওরস উপলক্ষে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খায়রিয়া আজিজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কৃষ্ণা বসাক, নাক, কান, গলা বিভাগের ডাঃ হামিম আল মামুন, ডাঃ অনিক সোম,ডাঃ শামীম হোসেন, চক্ষু বিভাগের ডাঃ রিফাত হোসেন রাফি প্রমূখ । উল্লেখ্য, গুনাকরকাটি ওরছ ও ফাতেহায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। এসময় কেউ অসুস্থ হলে তৎক্ষণাৎ তাকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
