ঢাকাFriday , 17 February 2023
  • অন্যান্য

নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নেতৃত্বে কামরুল ও সিরাজ।

Link Copied!

 

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির (১১-১৬ তম গ্রেড) সভাপতি হিসেবে মো: কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক হিসেবে মো: সিরাজুল ইসলাম সিরাজ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার মো: খালিদ হাসান, মো: মাহবুব উল আলম ও মোহাম্মদ রাশেদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় কনফারেন্স রুমে নির্বাচন অনুষ্ঠিত হয়।

১ বছর মেয়াদী নব গঠিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে জহিরুল ইসলাম জুয়েল,যুগ্ম সম্পাদক হিসেবে মো:নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: রফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ হিসেবে শাহজাহান এবং কার্যকরী সদস্য হিসেবে মো: এরশাদুল হক শাহীন,আসাদুজ্জামান মিলন,মো: জহিরুল ইসলাম,মোহাম্মদ একরামুল হোসেন, মো: দেলোয়ার হোসেন মামুন,মোহাম্মদ কায়সার আজাদ রুবেল নির্বাচিত হয়েছেন।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অবদান অপরিসীম। কর্মচারী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করায় আমি অত্যন্ত আনন্দিত।যারা পাশে ছিলেন, আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।সবাইকে সাথে নিয়ে কর্মচারীদের মঙ্গলে কাজ করে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।