ঢাকাFriday , 17 February 2023
  • অন্যান্য

আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার।

Link Copied!

 

এইচ,এম,পান্না
ষ্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বাদী হয়ে ওই ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া
থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ শহরের বাইপাস সড়কে দ্বায়িত্ব পালনকালে মাদক কেনা-বেচার গোপন সংবাদ পেয়ে এসআই তারিকুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামে অভিযান চালায়। ওই গ্রামের করিম মোল্লার বসত ঘরের সামনে অভিযানের সময়ে পুলিশের টের পেয়ে এক মাদক ব্যবসায়ি পালিয়ে গেলেও করিম মোল্লার ছেলে মাদক ব্যবসায়ি এমরান মোল্লাকে (২৪) ২০পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-৫(১৬.২.২৩)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।