ঢাকাFriday , 17 February 2023
  • অন্যান্য

কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” ৯ম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

অদ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স এ কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান,পিপিএম।এ সময় প্রধান অতিথি মহোদয় “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।