ঢাকাFriday , 17 February 2023
  • অন্যান্য

অদ্য ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

।অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম, মাননীয় পুলিশ সুপার, সাতক্ষীরা ও সভাপতি, ম্যানেজিং কমিটি, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়। উক্ত অভিভাবক সমাবেশে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আনুমানিক দুই শতাধিক অভিভাবকের উপস্থিতিতে তাদের বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শুনে মাননীয় পুলিশ সুপার, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের পড়াশুনার উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উক্ত অভিভাবক সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাশিদ হাসান খান চৌধুরী, প্রধান শিক্ষক,সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়।এছাড়া উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ), পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১,ডিএসবি ইয়াছিন আলম চৌধুরী, জনাব শ্যামল কুমার চৌধুরী, টিআই,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।