ঢাকাThursday , 16 February 2023
  • অন্যান্য

যশোরে বেনাপোলে প্রায় সাড়ে ৯ লাখ ভারতীয় রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে চেকপোস্ট প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৯২৬০০০ হাজার ভারতীয় রুপি সহ এম এ হান্নান ভূঁইয়া (৪৪)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূইয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আহমেদ হাসান জামিল,বিজিবিএমএস, জি+জানান,বেনাপোল আইসিপিতে কর্মরত হাবিলদার মোঃ তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেইন পিলার ১৮/৮-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানাধীন প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আগত সন্দেহভাজন একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশি কালে তার ব্যাগের মধ্যে হতে ৯,২৬,০০০ হাজার ভারতীয় রুপি ও ২ টি মোবাইল সহ তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে

উক্ত ভারতীয় রুপি সে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন।জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য ১২,২৭,৫০০। (বারো লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা৷আটককৃত ভারতীয় রুপিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।