ঢাকাThursday , 16 February 2023
  • অন্যান্য

উলিপুরে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি,কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে ৫৩পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রতন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়িবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের মৃত খয়বার আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রতন মিয়ার বসতবাড়ির সামন থেকে ৫৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারী ) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।