বিশেষ প্রতিনিধি: মো: নাঈম হোসাইন।
স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি জয়পুরহাট এর উদ্দ্যোগ্যে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সিটির মহাবিদ্যালয়ের কলেজ মাঠে শুভ উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নজরুল ইসলাম স্যার আজ ১৫ ত ফেব্রুয়ারী বেলা ১২টায় ।স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটির সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।এছাড়া ও ছিলেন রক্ত দান সংগঠনের সহ সভাপতি সাথী, সাধারণ সম্পাদক নিশান, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির শিক্ষার্থী আশরাফুল, এসএম শাকিব,শিরাজুম মনিরা,তামিম ইসলাম সহ এ কাজে সহযোগিতা করেন রবিউল ইসলাম জয়পুরহাট সিটি ফেজবুক গ্রুপের এডমিন।
স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি সভাপতি রকিবুল ইসলাম বক্তব্যে বলেন গত ছয়(৬)মাস ধরে আমরা শত শত মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে এসেছি বিনামূল্যে। মানুষকে সহযোগীতাই তাদের মূল উদ্দেশ্য। তারা বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করে দেন এবং প্রয়োজন এ রক্ত ও প্রদান করেন সেচ্ছায়, দেশে প্রতি বছর ই রক্তের অভাবে শত শত মানুষ মারা যাচ্ছে। তাই তাদের স্লোগান এসো করি রক্ত দান বাঁচায় মানুষের প্রাণ।
