ঢাকাThursday , 16 February 2023
  • অন্যান্য

ঝালকাঠিতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধিঃ

কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে ঝালকাঠিতে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে কৃষি ঋণ মেলা।

মেলা উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের করে হয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

ব্যাতিক্রমী এই মেলায় জেলার নানা স্থান থেকে কৃষক ও উদ্যোক্তারা এসেছেন ঋণ গ্রহনের জন্য। মেলায় ১০টি স্টলে ২০টি তফসিলি ব্যাংক অংশ নেয়।

আয়োজকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উদ্যোক্তা ও কৃষকবান্ধব নির্দেশনার আলোকে সব তফসিলী ব্যাংকে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা থাকলেও এ বিষয়ে অবগত নন অনেক তরুন উদ্যোক্তা ও কৃষক। ফলে সঠিক তথ্য না জানা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এই ঋণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তরা। কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষে এ মেলার আয়োজনা করা হয়।

মেলা উদ্ভোধনের পরই মেলা চত্তরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা এতে অন্যানর মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরসহ আয়োজক ব্যাংক কর্মকর্তারা।

সকাল ১০ থেকে শুরু হওয়া এই মেলা চলবে বিকাল ৫টা পর্যন্ত। জেলার সকল তফসিলী ব্যাংকগুলোর সহযোগীতায় এ মেলার আয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।