ঢাকাThursday , 16 February 2023
  • অন্যান্য

দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে একাধিক চুরি মামলার ০১ জন আসামী এবং নিয়মিত মামলার ০১ জন সহ ০২ জন আসামী গ্রেফতার#

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আতিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল-অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৫/০২/২০২৩ তারিখ, এসআই(নিঃ) মোঃ মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানার জগন্নাথপুর এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৩, তাং-১৫/০২/২০২৩, ধারা-৩৭৯,৫১১ পিসি এর আসামী ১। শেখ শাওন(২৪), পিতা-শেখ সালাউদ্দীন, মাতা-খাদিজা পারভীন , গ্রাম- হাদিপুর, বর্তমানে- সাতক্ষীরা সদর থানাধীন ডাঙ্গী গ্রামের জনৈক মধু মোল্যার বাড়ির ভাড়াটিয়া, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই(নিঃ) শোভন দাশ সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং-০২, তাং-১৫/০২/২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ এর আসামী ২। মোঃ আল আমিন @ রনি(২৬), পিতা-মোঃ রেজাউল সরদার , গ্রাম- দক্ষিন কুলিয়া , থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে ইং-১৫/০২/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।