তিমির বনিক,ব্যুরো চিফ সিলেট:
টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পানিবন্দী পরিবারগুলোর মাঝে ‘খান ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে ত্রাণ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৭ মে অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের প্রায় পাঁচ শতাধিক পানিবন্দী পরিবারের সদস্যদের হাতে ওই ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণের পূর্বে গ্রামের লোকদের সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন হাফেজ আরব আলী। এসময় ফাউন্ডেশন এর বাংলাদেশ শাখার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
Timir
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
