ঢাকাTuesday , 26 April 2022
  • অন্যান্য

বরিশালে শতবছরের প্রত্যাশায় পাঁচ শতাধীক পরিবারের জন্য জিপিএস কানেকর্টিং রাস্তা এবং ইউড্রেন নির্মানের উদ্বোধন

Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের আগৈলঝাড়ায় জিপিএস কানেকর্টিং রাস্তার উন্নয়ন প্রকল্প এবং চেইনেজ ইউড্রেনের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সুবিধাভুগী পাঁচ শতাধীক পরিবারের দীর্ঘ শতবছরের প্রত্যাশার কারনে বরিশাল ১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসান আব্দুল্লার দিক নির্দেশনায় গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিআইডি) বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থবছরে জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্পে গৈলা ইউনিয়নের অন্তর্গত পতিহার প্রধান শিক্ষক সুধীর সরকারের বাড়ি হইতে পতিহার জিপিএস কানেকর্টিং রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পের ৭,৩০,৭৯৪ টাকা
এবং ১,৫৩,০৩২ টাকার চেইনেজ ইউড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন।

এ সময় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু,
উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান,
প্রযেক্ট ইন্জিনিয়ার স্কীমের সাইয়েদ আহমেদ জুয়েল,আমিনুল ইসলাম খান,ইউপি মেম্বার মারুফ সেরনিয়াবাত,সৈয়দ মোহাম্মদ মনির,শিলা বেগম,মানিক সরদার,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে গৈলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জনগনের সুবিধার জন্য রাস্তা ও কালভার্টে নির্মানের জন্য উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমানের সাথে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।