সিথিমা আনোয়ার, ঢাকা জেলা প্রতিনিধি।
আজ বাংলা ১লা ফাল্গুন ১৪২৯, শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ) প্রাঙ্গণে উৎযাপিত হয় “বসন্ত বরণ ও পিঠা উৎসব” অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন প্রফেসর ড.শরীফ এনামুল কবির (সভাপতি,মিরপুর কলেজ পরিচালনা পর্ষদ ও সাবেক ভাইস-চ্যান্সেলর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)।বিশেষ অতিথি -পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য বিন্দ।সভাপতিত্ব করেন অধ্যক্ষ ভারপ্রাপ্ত জনাব এইচ.এম.মাহাবুবুর রহমান(মিরপুর কলেজ)।এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী বিভাগীয় প্রধানরা তা তারা উপস্থাপন করেছেন নানান রকমের পিঠা ও সাজ-সজ্জা।বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে ছাত্র-ছাত্রী এবং বিভাগীয় প্রধানরা।এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা ছিল।কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।বাংলার ঐতিহ্য সম্বলিত একটি মনমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে তুলেদরেছে। আর এরই মাঝে শেষ কারা হয় আজকের দিনটি।
