ঢাকাTuesday , 14 February 2023
  • অন্যান্য

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরষ্কার পেলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল হক।

Link Copied!

 

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট প্রতিনিধি

শনিবার ১৪-০২-২০২৩ খ্রি. তারিখ ১১.০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স হল-এ ডিসেম্বর/২০২২ মাসে ও জানুয়ারী/২০২৩ মাসের রাজশাহী রেঞ্জ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয়।

সার্বিক পারফরমেন্স বিবেচনায় পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায়
যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যেই পাঁচবিবি উপজেলা আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় রাজশাহী রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে  মনোনীত হয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল হক।

এসময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের হাতে সন্মানোনা স্মারক হিসেবে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম)।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান, জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।