স্টাফ রিপোর্টারঃ আহাদ তালুকদার
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর ১ম পর্ব। মঙ্গলবার(১৪ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ক্রীড়া ইভেন্টের শুভ উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরনদী পৌর কাউন্সিলর মোঃ আলামিন হাওলাদার।
ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ, এম, মানিক হাসান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ জয়ধর, সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন সিকদার, ইউপি সদস্য মোঃ শিমুল সরদার, মিনু বেগমসহ ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর মোরগ লড়াই, বিস্কুট দৌড়, চাটকি নিক্ষেপ, গ্লোব নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া ইভেন্ট পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার, রিপন গাইন, কাজী বিলকিস আক্তার, প্রাক্তন খন্ডকালীন শিক্ষক এইচ, এম, ফয়সাল।
এরআগে সভাপতির বক্তব্যে আলামিন হাওলাদার বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
আগামী ১৬ই ফেব্রুয়ারি ২য় পর্বে সাংস্কৃতিক ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। সাংস্কৃতিক পর্বে থাকবে নাচ, গান, আবৃত্তি নিয়ে বর্নাঢ্য আয়োজন। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেটসহ আকর্ষণীয় উপহার প্রদান করা হবে।
