ঢাকাTuesday , 14 February 2023
  • অন্যান্য

নেশার টাকা না পেয়ে বড় ভাইয়ের মোটরসাইকেল পুড়িয়ে দিল ছোট ভাই।

Link Copied!

 

রুনা আমির, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না পেয়ে আপন বড় ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছোট ভাই।

সোমবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ আগ্নি সংযোগের ঘটনা ঘটে।

বড় ভাই মো. দলিল উদ্দিন শাহিন জানান, আমার আপন ছোট ভাই মো. শাহআলম অনেক দিন ধরেই নেশার সাথে জরিত। সে প্রায় সময়ে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেশা করতো। বিগত কয়েক দিন সে টাকার জন্য আমার কাছে বেশ কয়েকবার তাগিদ দেয়। আমি তাকে আর কোন টাকা পয়সা দিবো না বলে স্পষ্ট জানিয়ে দেই। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির প্লাটিনা মডেলের গাড়ীতে আমার পথরোধ করে আগুন দেয়। আগুনে মোটরসাইকেলটির অধিকাংশই পুড়ে গেছে। এসময় আমি নলছিটি থানা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গাড়ি পোড়ানো ও চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছি।

নলছিটি থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মনোরঞ্জন মিস্তিরি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।