ঢাকাTuesday , 14 February 2023
  • অন্যান্য

দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু….

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
বাংলাদেশ আওয়ামী’লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে মোঃ সাহাবুদ্দিন চুপ্পু কে মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ আওয়ামী’লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী’লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন।
তিনি পেশায় একজন আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য।

তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭১ সালে পাবনা জেলার “স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের” আহ্বায়ক ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
তিনি ১৯৮২ সালে বিসিএস(বিচার) বিভাগে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।
তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে জামাত- বিএনপি জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ও ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৭৫ সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারা বরণ করেন।
তিনি বাংলাদেশ আওয়ামী’লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা ও তার স্ত্রী প্রফেসর ডঃ রেবেকা সুলতানা বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।