ঢাকাMonday , 13 February 2023
  • অন্যান্য

উলিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে গরু চুরির মামলা।

Link Copied!

 

মহিউল ইসলাম
উলিপুর প্রতিনিধি,কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুরে সাবেক ইউপি সদস্যের চুরি যাওয়া গরু আরেক ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতার আউদিয়ার পাড় এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের একটি বকনা গরু গত ৬ ফেব্রুয়ারী গভীর রাতে চুরি হয়ে যায়। যারা মূল্য প্রায় ৪০ হাজার টাকা। গরুর মালিক গরুটি চুরি যাওয়ার পর থেকে খোঁজাখুঁজি অব্যাহত রাখে।

গত শুক্রবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে তার গরু পাশ্ববর্তী ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতোয়ার হোসেন বকসির বাড়িতে আছে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ বিকালে ওই ইউপি সদস্যের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
এ ব্যাপারে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ইউপি সদস্য আতোয়ার হোসেন বকসিকে আসামী করে চুরির মামলা দায়ের করে। মামলা নং-১৭ তারিখ-১০/০২/২৩ইং।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী ধরার অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।