ঢাকাMonday , 13 February 2023
  • অন্যান্য

শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

শ্যামনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টার সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শ্যামনগর শাখার আয়োজনে শ্যামনগর উপজেলা বিআরডিবি হলরুমে বার্ষিক সাধারণ সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আশরাফুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস.এম. জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, শ্যামনগর সরকারি মহসীন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনি,
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর,
উপ-পরিচালক বিআরডিবি সাতক্ষীরার আবু আফজাল মোঃ সালেহ, জেলা সমবায় অফিসার এফ.এম সেলিম আখতার হোসেন, উপজলা পল্লিউন্নয়ন অফিসার ওয়াহিদ মূরাদ।

এসময় উপস্তিত ছিলেন উপজেলা প্রেসক্লাব ও অনলাইন নিউজক্লাবের সাংবাদিকবৃন্দ, শ্যামনগর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসের অফিসারবৃন্দ। সমগ্র সভার অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম মুন্সিগঞ্জ কে এস এস লিঃ এর ম্যানেজার শিক্ষক কে এম আশরাফ হোসেন।

সাধারন সভায় উপস্থিত সকলের প্রস্তাব ও স্বতস্পূর্ত সমর্থনে আগামী ৩ বছরের জন্য শ্যামনগর পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ জি এম ওসমান গনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।