মোঃ আলামিন বেপারী
বরিশাল জেলার আগৈলঝাড়ায় পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে বুধবার সকাল ১০টায় শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাংলাদেশ আওয়ামীলীগ আগৈলঝাড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রইচ সেরনিয়াবাত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাখাওয়াত হোসেন,
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার জনাব মোঃ গোলাম সারোয়ার আলম, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, জনাব মোঃ নজরুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব প্রান কুমার ঘটক একাডেমিক সুপার অ্যাডভাইজার আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসার, জনাবা মলিনা রানী রায় ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ, জনাব মোঃ রফিকুল ইসলাম তালুকদার ভাইস চেয়ারম্যান আগৈলঝাড়া উপজেলা পরিষদ, জনাব মোঃ শফিকুল হোসেন টিটু চেয়ারম্যান গৈলা মডেল ইউনিয়ন পরিষদ, জনাব বিপুল দাস চেয়ারম্যান বাকাল ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ ফজলুল হক।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আগৈলঝাড়া থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আলাউদ্দিন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, খতিব ও ইমাম, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
