ঢাকাMonday , 13 February 2023
  • অন্যান্য

টেকনাফ সদর ইউনিয়নে মিটা পানিরছড়ায় বন বিভাগের জায়গায় বহুতল বাড়ি নির্মাণ।

Link Copied!

 

কক্সবাজার জেলা প্রতিনিধি/

কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মিটা পানিরছড়ায় এক প্রভাবশালী কতৃক বন বিভাগের জায়গায় বন কতৃপক্ষকে ম্যানেজ করে বহুতল ভবন নির্মাণ করে যাচ্ছে হেডম্যান আলীর মেয়ে জামাই প্রবাসী সৈয়দ আহমদ।
টেকনাফ সদর ইউনিয়নের মিটা পানিরছড়ার বিভিন্ন গ্রামে বন বিভাগের জায়গায় অবাধে ঘরবাড়ি নির্মাণের খবরটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজটি করা হচ্ছে, অথচ তা প্রতিরোধে কারও কোনো উদ্যোগ নেই।

শনিবার সরেজমিনে গিয়ে মিটা পানির ছড়া গ্রামে বন বিভাগের জমিতে অনেক দিন ধরে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। তবে গত কয়েক বছরে বনের জায়গায় ঘর তোলার সংখ্যা বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগকে ম্যানেজ করে উক্ত বহুতল ভবনটি নির্মাণ করছে।
এই ব্যাপারে উক্ত বহুতল ভবন নির্মাণকারীর শাশুর আলী বলির বক্তব্য নিতে চাইলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বন বিভাগের জায়গায় বহুতল ভবন নির্মাণের ব্যাপারে
রাজার ছড়া বন বিট কর্মকর্তা শামীমের বক্তব্য নিতে চাইলে অনেক বার কল দেয়ার পরেও মোবাইল রিসিভ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।