স্টাফ রিপোর্টার:
বন-বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন হতে একটি মৃত বাঘ এর কঙ্কাল উদ্ধার করেছে।
রোববার ১২ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী বনকর্মীরা সুন্দরবনে কলাগাছিয়া সংলগ্ন মুরালী খাল নামক বনের ভিতর হতে মৃত বাঘের কঙ্কাল উদ্ধার করে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষণ, এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন রবিবার সকালে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষনিক আমাদের সদস্যরা ঘটনাস্থল হতে অর্ধগলিত একটি মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করে। বাঘটি আনুমানিক ১মাস পূর্বে মারা গেছে বলে স্থানীয় কমকর্তাদের ধারণা। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তবে বাঘটি মৃত্যুর কারণ জানা যায়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বাঘ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে। উপকুলীয় মানুষেরা জানান, চোরাই শিকারীরা বিষ প্রয়োগ করে বাঘটি মেরে ছাল ছাড়িয়ে বনের মধ্যে ফেলে রেখে গেছে।
