শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি :
দেশব্যাপী বিএনপি জামাত জোটের নৈরাজ্য ও সহিংসতার অভিযোগের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী ও ময়মনসিংহ – ৬ আসনে আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলা শহরের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু গোল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন সেলিমা বেগম সালমা।
বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই একটি কুচক্রী মহলের তা সহ্য হচ্ছে না। তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এসময় তিনি বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজদৌলা মঞ্জু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ উজ্জল, হাসান মাহমুদ সেলিম, আবু সাঈদ মিলন, শফিকুল ইসলাম রাজু, এনামুল হক, আনোয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন ও আলমাস সহ অন্যান্যরা।
