ঢাকাSunday , 12 February 2023
  • অন্যান্য

তালার পাটকেলঘাটায় শান্তি সমাবেশের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Link Copied!

 

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

তালা উপজেলা আওয়ামিলীগের সভাপতি জননেতা জনাব শেখ নুরুল ইসলাম সাহেবের নেতৃত্বে আজ ১১ ফেব্রুয়ারী ২০২৩ তালা উপজেলায় পাটকেলঘাটার রাজপথে শান্তি সমাবেশের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী আলোচনা সভায় সরুলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং তালা উপজেলা আওয়ামিলীগের সদস্য শেখ শাহিদুজ্জামান পাইলট ভাইয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তালা-কলরেয়ার গণমানুষের আস্থাভাজন প্রিয় নেতা, কর্মী বান্ধব জননেতা” জনাব শেখ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও পাটকেলঘাটা আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জননেতা জনাব শেখ আব্দুল হাই মাস্টার, তালা উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি এ্যাড. আব্দুস ছামাদ, জুনায়েদ আকবর, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক গৌতম কর্মকার, পাটকেলঘাটা থানা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মিনহাজ মুনমুন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামিলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।