ঢাকাSunday , 12 February 2023
  • অন্যান্য

শ্রীউলা বলাডাঙ্গা জামে মসজিদের দ্বিতল ভবন নির্মান কাজ উদ্বোধন।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বলাডাঙ্গা জামে মসজিদ ভবনের দ্বিতলার নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বাদ আছর নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত মসজিদটির ১ম তলার নির্মান কাজ টাইলসসহ আধুনিক ব্যবস্থাপনা সহকারে ইতিমধ্যে শেষ হয়েছে। দ্বিতলার কাজে আর্থিক সহায়তা প্রদান করছেন এফএমএস ফাউন্ডেশনের সভাপতি, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সমাজ কল্যাণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুর রহমান মোড়ল, আঃ রশিদ মোড়ল, শাহজাহান মোড়ল, মসজিদ কমিটির সভাপতি আলাউদ্দীন শেখ, ময়না মোড়ল, সামাদ গাজী, ফকির ঢালী, নূর ইসলাম গাজী, রিয়াদ মোড়ল, রাজু আহমেদসহ এলাকাবাসী ও মসজিদের মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব মাওঃ আমজেদ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।