তিমির বনিক,ব্যুরো চিফ সিলেট:
আজ শুক্রবার (২৭ মে) আত্ তাকবীর ইসলামী সোসাইটি কর্তৃক আয়োজিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা উপজেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী পরীক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয় পরীক্ষা কেন্দ্র শাহ হেলাল উচ্চ বিদ্যালয়। পরীক্ষা পরিদর্শন করেন মুহাম্মদ মোতাহার বিল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার সদর, আব্দুল মতিন খাঁন, প্রধান শিক্ষক, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় আর ও উপস্থিত ছিলেন সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। পরীক্ষা শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দের সামনে এ আয়োজক নেত্রীবৃন্দ বক্তব্যে এই উদ্যোগে জড়িত প্রত্যেককে ধন্যবাদ জানান এবং বলেন আগামীতেও এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলার আশ্বাস প্রদান করেন
