ঢাকাSunday , 12 February 2023
  • অন্যান্য

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বার্ষিক পিকনিক ও আনন্দ ভ্রমণ ৩ মার্চ।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস এম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদ উজ্জ্বল প্রমুখ। সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক পিকনিক ও আনন্দ ভ্রমন ৩ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে এছাড়া নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, ষড়যন্ত্রমুলক মামলা সংক্রান্ত, কার্য নির্বাহী কমিটির সকলকে বেলেজার প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।